শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

 রাসেলের প্রতিকৃতিতে বিমান প্রতিমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন।

শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের লবিতে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরাসহ সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। গত বছর (২০২১) থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। 

এই বিভাগের আরো খবর